বিশেষ প্রতিনিধি ঃ ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ২২ তোপখানা রোড, ৫ ডিসেম্বর ঢাকায় অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার দৈনিক নওরোজ পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামসুল হক দুররানী, নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শফিকুল ইসলাম কাজল, নির্বাচন কমিশনার এ্যাডভোকেট ইলতুৎমিশ সওদাগর এ্যানি।,
ঢাকা প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে সর্বমোট ২২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ,
বিজয়ী প্রার্থীগণ হলেন, সভাপতি পদে নির্বাচিত লায়ন মোঃ সাহাদাত হোসেন শাহীন সম্পাদক দৈনিক জনতার বাংলা, সাধারণ সম্পাদক মোঃ মোসলেহ উদ্দিন বাচ্চু ,
সাব এডিটর দৈনিক আলোর বার্তা, সহ-সভাপতি কাজী মোহাম্মদ আলাউদ্দিন সাব-এডিটর দৈনিক মর্ণিং অবজারভার, সহ-সভাপতি আফসানা রহমান সহকারী সম্পাদক দৈনিক মুক্ত খবর, যুগ্ন-সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান সাব এডিটর দি ডেইলি স্টেট, অর্থ সম্পাদক এম নজরুল ইসলাম অনুসন্ধানী প্রতিবেদক দৈনিক এশিয়া বাণী, প্রচার ও তথ্য গবেষণা সম্পাদক মোঃ কামরুল হাসান স্টাফ রিপোর্টার দৈনিক আলোর বার্তা, দপ্তর সম্পাদক মোঃ বাবলুর রহমান নির্বাহী সম্পাদক দৈনিক আজকের সত্যের আলো,,
সমাজ কল্যাণ ত্রান ও পূর্নবাসন সম্পাদক মোসাঃ নুরুন্নাহার রীতা সম্পাদক ও প্রকাশক দৈনিক নবজীবন, সাংগঠনিক সম্পাদক এম.এইচ. মাহফুজ স্টাফ রিপোর্টার দি ডেইলি স্টেট, এবং নির্বাহী সম্পাদক মোঃ শরিফুল ইসলাম আকন মফস্বল সম্পাদক দৈনিক নবজীবন।
Leave a Reply