বুধবার, ১৪ জানুয়ারী ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪

নেত্রকোনায় ডা. আনোয়ারুল হকের সাংবাদিকদের সাথে মতবিনিময়

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ৭ ডিসেম্বর, ২০২৫
  • ২৬৭ পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি ঃনেত্রকোনা জেলা বিএনপির সভাপতি, নেত্রকোনা -২  আসনের বিএনপি মনোনীত এমপি  প্রার্থী  ডা. মো. আনোয়ারুল হক ৭ডিসেম্বর নেত্রকোনা জেলা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হন ।,

মতবিনিময় সভায় তিনি বলেন ফ্যাসিস্ট হাসিনার আমলে সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে পারেনি। বিএনপি জনগনের রায়ে ক্ষমতায় গেলে সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করা এবং গণমাধ্যম কর্মীদের যথাযথ মর্যাদা ও তাদের জীবনমান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে।মতবিনিময়ের শুরুতে বিএনপি’র চেয়ারপার্সন প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।,

এ সময়  উপস্থিত ছিলেন, জেলা বিএনপি’র সাবেক সভাপতি নুরুজ্জামান নুরু, জেলা বিএনপি’র সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম শফিকুল কাদের সুজা, সাবেক যুগ্ম-আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, জেলা কৃষক দলের সভাপতি সালাহ্উদ্দিন খান মিল্কী, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী, প্রেসক্লাবের সম্পাদক মাহবুবুল কিবরিয়া চৌধুরী হেলিম, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাজ উদ্দিন ফারাস সেন্টু এবং বিএনপি নেতা  আব্দুল্লাহ আল মামুন খান রনিসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার দায়িত্বরত সাংবাদিকবৃন্দ।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি