সোমবার, ২৫ মে ২০২৬, ১০:২৭ অপরাহ্ন

কেন্দুয়ায় লড়াইয়ের ষাঁড় জব্দ : মোবাইল কোর্টে অর্থদণ্ড

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ৪৬৪ পঠিত

 

বিশেষ   প্রতিনিধিঃ নেত্রকোনার কেন্দুয়ায় ষাঁড়ের লড়াইয়ে মোবাইল কোর্ট অভিযানে ১টি ষাঁড় জব্দ ও ৫০ টাকা অর্থদণ্ড আরোপ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাঈম  উল ইসলাম চৌধুরীর নেতৃত্বে এ মোবাইল কোর্ট অভিযান পরিচালিত হয়। ১৮ ডিসেম্বর উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের বেপারীপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এ সময় প্রসিকিউটর হিসেবে কেন্দুয়া থানার এসআই মোজাম্মেল এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীরা উপস্থিত ছিলেন।,
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: নাঈম উল ইসলাম চৌধুরী  জানান, বঙ্গীয় প্রকাশ্য আইন ১৮৬৭ এর ১১ ধারায় ষাঁড়গরু জব্দ ও ৫০টাকা জরিমানা করা হয়েছে । তিনি আরও বলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো: মতিউর রহমানকে ষাঁড়টি নিলামে দেয়ার নির্দেশ প্রদান করা হয়েছে ।,

আগামী রবিবার নিলাম ডাকা হবে ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিহির রঞ্জন দেব বলেন, ভোর ৬টার দিকে কাউরাট গ্রামের মো: সুমন  (২৭) ও জাহাঙ্গীরের ষাঁড়ের মধ্যে এ লড়াই অনুষ্ঠিত হয় । খবর পেয়ে কেন্দুয়া থানা পুলিশ ঘটনা স্থলে গিয়ে সুমনের ষাঁড়টি জব্দ করতে পারলেও অন্যটি পালিয়ে যায় ।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd