বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

কেন্দুয়ায় ইউনিয়ন স্বাস্থ্য কমিটির মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ১৩ জানুয়ারী, ২০২৬
  • ৬৫২ পঠিত

 

 

 

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়ার কান্দিউড়া ইউনিয়নের তেতুলীয়া স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কেন্দ্রের ব্যবস্থাপনা কমিটির সাথে ” স্বাস্থ্যসেবার মানোন্নয়নে চাই সমতা,জবাবদিহিতা ও অংশগ্রহণ” বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার  স্বাস্থ্য কেন্দ্রটিতে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।,

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  সদস্য বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের ভারপ্রাপ্ত কমান্ডার  নূরুল হক ভূঞার সভাপতিত্বে এবং উপজেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সাধারণ সম্পাদক রাখাল বিশ্বাসের সঞ্চালনায় প্রধান আলোচকের বক্তব্য রাখেন স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম ব্যবস্থাপক কোহিনূর বেগম।,

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন- তেতুলীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতাহার হোসেন,সাজিউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক হাদিস উদ্দিন, স্বস্থ্য অধিকার ফোরামের সম্মানিত সদস্য শহীদুল হক খন্দকার,এফ ডব্লিও ই ফারহানা ইয়াসমিন রূপা,এফডব্লিওএ নাসরিন আলম,ইডব্লিওএ বেগম জান্নাত আরা,সদস্য আশরাফুল ইসলাম,প্রতিবন্ধী সদস্য রুমা আকতার ও স্বাবলম্বী উন্নয়ন সমিতির প্রোগ্রাম সহযোগী অলিভিয়া আকতার প্রমূখ। বক্তারা স্বাস্থ্যসেবার মানোন্নয়নে বিভিন্ন বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd