মোহনগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের ” বার্ষিক পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান – ২০২৬ ” ২৯ জানুয়ারি বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত ) শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ এর সভাপতিত্বে সিনিয়র শিক্ষক মির্জা বায়জীদ আহমেদ এর সার্বিক ব্যবস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ( ভূমি ) এম, এ কাদের।
উল্লেখ্য যে সঞ্চালনায় ছিলেন দশম শ্রেণীর শিক্ষার্থী আবু জাফর ও সাবিহা ইসলাম সাবা। সংগীত পরিচালনায় ছিলেন রোকনুজামান রোকন ও সাইফুল ইসলাম সবুজ, নিত্য পরিচালনায় শাহীন কবির। সাংস্কৃতিক পর্বে ২৫ টি আঙ্গিক ছিল। অনুষ্ঠানটি সফল করার জন্য সার্বিক দায়িত্বে ছিলেন শিফট ইনচার্জ মোঃ রফিকুজ্জামান ইদ্রিসি ও মোঃ রফিকুল ইসলাম রফিক ।
অনুষ্ঠান শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আব্দুল ওয়াদুদ , অতিথিদের মধ্যে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোতহার হোসেন , মোহনগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ কামরুল ইসলাম রতন প্রমুখ।
Leave a Reply