রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের শিক্ষা উপকরন বিতরন ও চিকিৎসা সেবা বিষয়ক সভা    মুক্তিযোদ্ধা জব্বার আনছারীর স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত মোহনগঞ্জে অক্টোবর মাসের আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত কেন্দুয়ায় ২ মোটরসাইকেলর মুখোমুখি সংঘর্ষে বাবা ছেলে নিহত নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা

মদনে সরকারি স্কুলে ভর্তিতে অনিয়মের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬
  • ৫১৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার মদনে জাহাঙ্গীরপুর তহুর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় মো. আরাধন মিয়া নামে এক অভিভাবক গত ১৯ জানুয়ারি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও  উপজেলা নির্বাহী অফিসারসহএকাধিক দপ্তরে অভিযোগ করেছেন।অভিযোগে উল্লেখ করা হয়, বাদীর মেয়ে ইফফাত আরা জয়া ২০২৬ শিক্ষাবর্ষে বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণিতে ভর্তির জন্য আবেদন করে।,;;

লটারির ফলাফলে তার নাম ওয়েটিং লিস্ট-১ এ ৪৩ নম্বর সিরিয়ালে আসে। পরবর্তীতে প্রয়োজনীয় কাগজপত্রসহ মেয়েকে ভর্তি করাতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ এবং ভর্তি কমিটির শিক্ষকরা জানান, ওয়েটিং লিস্ট-১ এর ৪৩ নম্বর সিরিয়াল থেকে ভর্তি করানো সম্ভব নয়। অভিভাবক অভিযোগ করেন, একাধিকবার অনুরোধ করেও তার মেয়েকে ভর্তি নেয়া হয়নি। পরে তিনি জানতে পারেন, ওয়েটিং লিস্ট-১ এর ৪৩ নম্বর সিরিয়াল অতিক্রম করে মোটা অংকের অর্থের বিনিময়ে প্রধান শিক্ষক ও ভর্তি কমিটি ওয়েটিং লিস্ট-১ এবং ওয়েটিং লিস্ট-২ থেকে একাধিক শিক্ষার্থীকে ভর্তি করিয়েছেন। অভিযোগপত্র অনুযায়ী, ওয়েটিং লিস্ট-১ থেকে ৪৫, ৪৭, ৪৮, ৫২, ৬৪, ৬৬, ৭০, ৭২, ৭৬, ৮৬, ৯৯ ও ১০৬ নম্বর সিরিয়ালের শিক্ষার্থীদের ভর্তি করানো হয়েছে।,;;

এছাড়া ওয়েটিং লিস্ট-২ থেকে ৬, ৭, ১০, ১৪, ১৮, ২১, ২৭ ও ৩০ নম্বর সিরিয়ালের শিক্ষার্থীদেরও ভর্তি  করা হয়। এছাড়া সহোদর (Sibling) কোটায় অনিয়মের অভিযোগ তুলে বলা হয়, লিস্ট-১ এর ২০ নম্বর সিরিয়াল থেকে মোসা. সামাইরা নামে এক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে, যদিও তার কোনো ভাই বা বোন ওই বিদ্যালয়ে কখনো শিক্ষার্থী ছিল না। এমনকি তার আবেদনপত্রেও সহোদর কোটার উল্লেখ ছিল না। অভিযোগে দাবি করা হয়, সহোদর কোটায় প্রাপ্যতার তুলনায় তিন থেকে চার গুণ বেশি শিক্ষার্থী ভর্তি করানো হয়েছে এবং এ ক্ষেত্রেও আর্থিক লেনদেনের আশঙ্কা রয়েছে।

এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রউফ বলেন, অভিযোগটি সঠিক নয়। বিষয়টি না বুঝেই তিনি এমন অভিযোগ করেছেন। প্রথম ওয়েটিং লিস্টে ভর্তির সময় ছিল মাত্র দুই দিন। ওই সময়ে যারা ভর্তি হতে পারেননি তারা বাদ পড়েছেন। তারপর দ্বিতীয় ওয়েটিং লিস্ট থেকে শিক্ষার্থী ভর্তি নেয়া হয়েছে। ভর্তিতে কোন অনিয়ম হয়নি।,’’

এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা বলেন, অভিযোগটি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd