বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা-১ (কলমাকান্দা-দূর্গাপুর) থেকে নব- নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে, বর্তমান সরকারের নব-গঠিত মন্ত্রীসভায় ভূমি প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন নেত্রকোণা জেলাবাসী।
নেত্রকোণা জেলার বিভিন্ন স্তরের জনগণের পক্ষ থেকে এ অভিনন্দন জানানো হয়েছে। বিএনপির আইনবিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব নব-নিযুক্ত ভূমি প্রতিমন্ত্রী ব্যরিস্টার কায়সার কামালের মাধ্যমে নেত্রকোণার সার্বিক উন্নয়নে সর্বোচ্চ ভূমিকা প্রত্যাশা করছেন নেত্রকোণা জেলাবাসী।
Leave a Reply