মো: হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি প্রতিনিধি: নেত্রকোনার জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবারের মান বৃদ্ধি লক্ষ্যে ২০ জুলাই খালিয়াজুরী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ আবু রায়হান এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আজিমেল কদর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহের সমতা ট্রেডার্স এর পক্ষে, রোমান এন্টারপ্রাইজ ও শেখ এন্টারপ্রাইজ এর ঠিকাদার মোঃ মাহবুবুর রহমান। বক্তব্য রাখেন খালিয়াজুড়ি উপজেলার প্রধান শিক্ষক ইন্দ্রজিৎ বর্মণ, মোঃ হুমায়ুন কবির চৌধুরী, মোঃ বদরুদ্দোজা, হিমাংশু সরকার, জহরলাল দেব রায় , প্রান্তোষ সামন্ত, খালিয়াজুড়ি উপজেলা প্রেসক্লাবের আহবায়ক মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুড়ি উপজেলা ছাত্র দলের সভাপতি মোঃ মাজহারুল হক পলিন, সহকারী ঠিকাদার মোঃ আব্দুল কাদির, মোঃ মামুন মিয়া । এ সময় প্রধান শিক্ষক মোঃ মাসুদ গণি, সহকারী ঠিকাদার মোঃ নুরে আলম শাহীন,মোঃ ইমন মিয়া, সহ কিছু শিক্ষক ও ছাত্র ছাত্রী অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি ঠিকাদার মোঃ মাহবুবুর রহমান বলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খাবার নিয়মিত ভাবে যথা সময়ে যথাস্থানে পৌছানো হবে, খাবারের কোন কমতি বা ঘাটতি হবে না। সভাপতি মোঃ আজিমেল কদর বলেন, খালিয়াজুড়ি উপজেলায় ৬৩ প্রাথমিক বিদ্যালয়ের মোট ১০৪৫৪ জন শিক্ষার্থীদের মধ্যে ৯০% হিসাবে ৯৪০৭ শিক্ষার্থীদেরকে নিয়মিত ভাবে খাবার দেওয়া হয়। নবজাতকের জন্য এ পৃথিবীকে বাসযোগ্য করে যাই, এই হোউক আমাদের অঙিকার। শিশু শিক্ষার্থীদের খাবারে কোন সমস্যা হলে মেনে নেওয়া হবে না। যথা সময়ে যথাস্থানে ভালো মানের খাবারের বিষয় নিশ্চিত করার লক্ষ্যে সকলকে আহবান জানান এবং উপস্থিত সকলের সুস্বাস্থ্যের ও দীর্ঘায়ু কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
Leave a Reply