মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন

নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার বলেছেন সরকারি টাকা সুনিদৃষ্ট পরিকল্পনার মাধ্যমে ব্যয় করতে হবে , যাতে এলাকার জনসাধারন এ টাকার খরচের মাধ্যমে বাস্তবায়িত প্রকল্পের সুবিধে ভোগ করতে পারে ।

নেত্রকোনার জেলা পর্যায়ের কর্মকর্তাগণ এর সাথে ১০ আগষ্ট রোজ সোমবার  জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সভাপতিত্বে  অনুষ্ঠিত সভায়  উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ তরিকুল ইসলাম, সিভিল সার্জন ডাক্তার গোলাম মাওলা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সুখময় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজাসহ জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

সভায়  নেত্রকোনা জেলার সার্বিক উন্নয়ন কর্মকান্ড ,আইনশৃঙ্খলা পরিস্থিতি, সরকারি রাজস্ব আদায়সহ নানা  বিষয়ে আলোচনা হয়। পরে বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল পরির্দশন করেন । হাসপাতালের রোগীদের চিকিৎসার খোঁজ- খবর নেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd