মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৯ পূর্বাহ্ন

কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬
  • ১৮০ পঠিত

 

বিশেষ প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের গ্রিল চুরি নিয়ে ফেসবুকে পোস্ট দেয়া এবং বিদ্যালয়ের মাঠে খেলাধুলাকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।,

১২ আগস্ট উপজেলার পাইকুড়া বাজারে ‘মোবারক টেইলার্স’ নামের দোকানে এ ঘটনা ঘটে।ভুক্তভোগী ব্যবসায়ী মোবারক হোসেন  পাইকুড়া ইউনিয়নের করিমখাগাতী গ্রামের বাচ্চু মিয়ার ছেলে। এ ঘটনায় তিনি বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১৫ জনকে বিবাদী করে কেন্দুয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।.

অভিযোগে মোবারক হোসেন উল্লেখ করেন,  ৫ আগস্ট পাইকুড়া কানিবাগ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের গ্রিল চুরি হয়। এ ঘটনায় তিনি নিজের ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন। পরদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীর মাহমুদা আফরোজ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তিনি পোস্টটি মুছে ফেলেন।

অভিযোগে আরও বলা হয়, পরবর্তীতে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাকার ছেলেদের বিদ্যালয়ের মাঠে খেলাধুলা করতে নিষেধ করেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে কয়েকজন তাকে দেখে নেয়ার হুমকি দেন।এরই জের ধরে  ১২ আগস্ট সন্ধ্যায় অভিযুক্তরা দেশীয় লাঠিসোঁটা নিয়ে পাইকুড়া বাজারে অবস্থিত মোবারক টেইলার্সে অনধিকার প্রবেশ করেন বলে অভিযোগ করেন মোবারক হোসেন। এ সময় তাকে দোকান থেকে টানাহেঁচড়া করে বের করার চেষ্টা করা হলে তিনি প্রাণভয়ে দৌড়ে আত্মরক্ষা করেন।,

এ সুযোগে অভিযুক্তরা দোকানে থাকা থান কাপড়, শাড়ি, লুঙ্গি, থ্রি-পিসসহ আনুমানিক ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যান বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে তাকে প্রাণনাশের হুমকি দেও হয়েছে বলে দাবি করেন তিনি।মোবারক হোসেন বলেন, ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছেলেদের মাঠে খেলাধুলা করতে নিষেধ করেন। বিষয়টি জানতে পেরে হামলাকারীরা প্রথমে আমার বাড়িতে যায়। সেখানে আমাকে না পেয়ে পরে বাজারে আমার দোকানে এসে হামলা ও লুটপাট চালায়।,

 

তবে অভিযুক্তদের দাবি, তারা সেখানে গিয়েছিলেন এবং কথাকাটাকাটি হয়েছে। কিন্তু হামলা, ভাঙচুর বা লুটপাটের ঘটনা ঘটেনি।পেমই তদন্ত কেন্দ্রের এসআই বাবুল আহমেদ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করা হচ্ছে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd