বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণার পূর্বধলা ও আটপাড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে ৬ বছরের শিশু রাহাত হাসান ও সাড়ে ৩ বছরের শিশু নাফিস নামে ২ শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে পূর্বধলা উপজেলার কাঁদাপাড়া গ্রামে পানিতে ডুবে শফিকুল ইসলামের ছেলে রাহাতের মৃত্যু হয়। সে ওই গ্রামের শফিকুলের ছেলে। আর সকাল ১১ টার দিকে আটপাড়া উপজেলার পাহাড়পুর গ্রামে পুকুরে ডুবে মারা যাওয়া নাফিস গ্রামের রিপন মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, বাড়ির আঙ্গিনায় খেলাধুলার সময় পরিবারের সদস্যদের অজান্তে বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায় রাহাত। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি করে পুকুর থেকে তাকে উদ্ধার করেন। তবে ততক্ষণ সে মারা যায়। অন্যদিকে নাফিসও বাড়ির উঠানে খেলা করার এক পর্যায়ে পাশের পুকুরের পানিতে পড়ে যায়। স্বজনরা দ্রুত তাকে উদ্ধার করে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
Leave a Reply