সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ নেত্রকোণায় পুকুরের পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু কেন্দুয়ায় দোকানে হামলা, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ সভাপতিকে বরণ করল মোহনগঞ্জ পাইলট স্কুলের শিক্ষার্থীরা নেত্রকোনায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এর মতবিনিময় সভা অনন্য ব্যক্তিত্ব অধ্যাপক ডা. মোঃ আনোয়ারুল হক এমপি মোহনগঞ্জে মাটি কেটে খাল ভরাট।। সরকারি নির্দেশে অপসারণ শুরু বিআইডব্লিউটিসির চেয়ারম্যান ড্যানী’র শাহ্ সুলতান (রহ.)  মাজার ও মা-বাবার কবর জিয়ারত কেন্দুয়ায় যুবলীগ নেতার লাইসেন্সে বিএডিসির সার-বীজ বিক্রির অভিযোগ মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি

কলমাকান্দায় ৬ দফা দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন।। সড়ক অবরোধ

রিপোর্টারের নাম:
  • আপডেট : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৫৭ পঠিত

কলমাকান্দা প্রতিনিধি:  নেত্রকোণা জেলার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেদখল হওয়া জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত ও অবৈধ স্থাপনা উচ্ছেদসহ ৬ দফা দাবিতে মানববন্ধন এবং সড়ক অবরোধ করেছেন নেত্রকোনার কলমাকান্দার দুই বিদ্যালয়ের শিক্ষার্থীরা।

১৬ আগস্ট কলমাকান্দা সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলমাকান্দা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিতে ২ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সচেতন নাগরিক অংশ নেন। প্রথমে শিক্ষার্থীরা বিদ্যালয়ের সামনে মানববন্ধন করেন। পরে দাবি আদায়ে কলমাকান্দা ব্রিজের উপর সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন।

এতে টানা ২ ঘণ্টা সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকে। শিক্ষার্থীদের উল্লেখযোগ্য ৬ দফা দাবির মধ্যে রয়েছে—বিদ্যালয়ের বেদখলকৃত জমি উদ্ধার, নিরাপদ খেলার মাঠ নিশ্চিত করা, বহুতল ভবন নির্মাণের প্রয়োজনীয় জমির ব্যবস্থা এবং অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পরিবেশ ও জলাধার রক্ষা করা।

মানববন্ধনে বক্তারা উল্লেখ করেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলার সুযোগ এবং মাঠ অত্যন্ত জরুরি। দীর্ঘদিনের এ দাবি বাস্তবায়ন না হওয়ায় শিক্ষার্থীরা রাজপথে নামতে বাধ্য হয়েছে।

অভিভাবক ও স্থানীয় বাসিন্দারাও দ্রুত এসব দাবি মেনে নিয়ে শিক্ষার উপযুক্ত পরিবেশ তৈরি করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd