মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
খালিয়াজুরী মডেল পাইলট স্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত মোহনগঞ্জ হাসপাতালে পানি ও কেক বিতরণ ।। নানা জল্পনা কল্পনা কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযানে এমপি হিলালী খালিয়াজুরীতে   সাংবাদিকদের বাঁধা প্রদান করলেন সহকারী শিক্ষক ঝুটন  কলমাকান্দায় কৃষি প্রযুক্তি মেলা   উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার   নেত্রকোনার দূর্গাপুরে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা নেত্রকোনায় দিনব্যাপী বিতর্ক কর্মশালা  অনুষ্ঠিত আটপাড়ায়  বজ্রপাতে  কলেজ শিক্ষার্থীর  মৃত্যু খালিয়াজুরীতে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পূর্বধলা প্রেসক্লাবে হত দরিদ্রদের তালিকার কথা বলে রেড ক্রিসেন্টের টাকা চাওয়ার অভিযোগ 

কেন্দুয়ায় পরিচ্ছন্নতা অভিযানে এমপি হিলালী

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২৯ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি:‘রাখিব চারিপাশ পরিষ্কার, করিব ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিকার’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনার কেন্দুয়ায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম-২০২৬ উদ্বোধন ও পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম পরিচালনা করেন সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।২৫ আগস্ট কেন্দুয়া উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে  কেন্দুয়া পৌরসভার  সহযোগিতায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ড. আলহাজ্ব রফিকুল ইসলাম হিলালী।উপজেলা নির্বাহী কর্মকর্তা  সানজিদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মতিউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি সেকুল ইসলাম খান, সাধারণ সম্পাদক আব্দুল হাই সেলিমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।উদ্বোধনের পর পৌর শহরের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সড়ক ও আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা, পানি জমার স্থান এবং মশার বংশবিস্তারের সম্ভাব্য উৎস পরিষ্কার করেন তারা। অভিযানকালে ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগই যথেষ্ট নয়, এর পাশাপাশি প্রত্যেক নাগরিককে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যাতে দীর্ঘসময় পানি জমে না থাকে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।

এসময় তিনিপরিচ্ছন্নতাকর্মীদের কার্যক্রম আরও গতিশীল করতে তাদের জন্য ৫০ হাজার টাকা বরাদ্দ দেয়ার ঘোষণা দেন।উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য। বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার মাধ্যমে মশার প্রজননস্থল ধ্বংস করা সম্ভব হলে ডেঙ্গু ও চিকুনগুনিয়ার বিস্তার অনেকাংশে নিয়ন্ত্রণ করা সম্ভব।কর্মসূচিতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, পৌরসভার সংশ্লিষ্ট ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd