বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোণা জেলার বারহাট্টা উপজেলার আসমা ইউনিয়নের ছয়গাঁও গ্রামে বর্গাচাষের জমি সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে ২ পক্ষের সংঘর্ষে ২৭ আগষ্ট রোজ বৃহস্পতিবার রফিকুল ইসলাম (৪০) নামের এক কৃষক নিহত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, মৃত রফিকুল ইসলাম ছয়গাঁও গ্রামের আব্দুল হেকিমের ছেলে। বর্গাচাষের জমি নিয়ে রফিকুল ইসলাম ও তার চাচাতো ভাই আবুল ও হেলিমের মাঝে বিরোধ দেখা দেয়। তারই ধারাবাহিকতায় সকালে ২ পক্ষের মাঝে সংঘর্ষ বাঁধে। এই সময় মাথায় আঘাতপ্রাপ্ত হন রফিকুল ইসলাম। অজ্ঞান অবস্থায় বারহাট্টা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
বারহাট্টা থানার এসআই মোঃ কাদির আলী বিষয়টি নিশ্চিত করে জানান, এ হত্যাকান্ডের ঘটনায় মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
Leave a Reply