সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০২:১১ অপরাহ্ন

খালিয়াজুরীতে অবৈধ বালু উত্তোল।। নৌকাসহ আটক ৫

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • ৮২ পঠিত

মো: হাবিবুল্লাহ , খালিয়াজুড়ি প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরী উপজেলার মেন্দিপুর ইউনিয়নের আসাদপুর ও নূরালীপুর গ্রামের ধনু নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় নৌকাসহ ৫ জনকে আটক করে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা যায় খালিয়াজুরী ধনু নদী হতে ২৯ আগষ্ট রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনা স্থলে উপস্থিত হয় এবং  ফৌজিয়া ১ (এক) নামক একটি ৩২০০ ফুটের বালুর নৌকা ও মালামাল সহ, পার্শ্ববর্তী সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার কবির হোসেন এর ছেলে  মোঃ শামীম মিয়া (৩২), জয়নাল আবেদিন এর ছেলে মোঃ সৈয়দ হোসেন, ও শামীম মিয়া (৩০) এবং জামালগঞ্জ থানার মোঃ মাহবুব হোসেন এর ছেলে ইয়াছিন মিয়া, ও জাকির হোসেন এর ছেলে হাসান মিয়াকে আটক করে।

খবর পেয়ে খালিয়াজুরী  উপজেলা সহকারী কমিশনার ভূমি সাকিব বিন জামান প্রত্যয় বালু উত্তোলনকারী পাঁচজনকে জিজ্ঞাসা করলে তারা তাদের অপরাধের কথা স্বীকার করায় মোবাইল কোর্ট পরিচালনা করে উক্ত পাঁচজনের প্রত্যেককেই ৫০ হাজার  টাকা করে মোট ২ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অনাদায়ে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়।

খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন বলেন, নদী হতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তাদেরকে জরিমানা করা হয়, তাদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে। জরিমানা আদায় না হলে, যথাযথ পুলিশ পাহারা তাদেরকে নেত্রকোনাকোর্টে প্রেরণ করা হবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd