মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:০৫ অপরাহ্ন

মোহনগঞ্জ উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন

কামরুল ইসলাম রতন
  • আপডেট : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ পঠিত

কামরুল ইসলাম রতন, মোহগঞ্জ প্রতিনিধিঃ নেত্রকোণার মোহনগঞ্জে নবনির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন ১ সেপ্টেম্বর উদ্বোধন করেন লুৎফুজ্জামান বাবর এমপি।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা খাতুন, সহকারী কমিশনার (ভূমি) এম.এ কাদের, বিএনপির সভাপতি সেলিম কার্ণায়েন, উপজেলা বিএনপির সম্পাদক গোলাম এরশাদুর রহমান, পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি, সম্পাদক গোলাম রব্বানী পুতুল, বিএনপি নেতা মাহবুবুর নবী শেখ, সিরাজ উদ্দিন তালুকদার ও শাহ আলম চৌধুরী উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ছয় কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর (এলজিইডি) ওই চারতলা ভবন নির্মাণ করে। তবে উদ্বোধনের ফলকে মারাত্মক ভুল পরিলক্ষিত হয়। সেখানে নির্মাণ কাজের উদ্বোধনের কথা বলা হলেও বাস্তবে নবনির্মিত ভবন উদ্বোধন হবে।

এ নিয়ে উদ্বোধনের পরপরই ফলকের মারাত্মক ভুল নিয়ে নেতাকর্মীসহ উপস্থিতিদের মধ্যে আলোচনা সমালোচনা সৃষ্টি হয়। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী ইকরাম হোসেন বলেন, ইহা ভুল হয়েছে।  ফলকের বিষয়ে দ্রুত ব্যবস্থা নেয়া হবে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd