বিশেষ প্রতিনিধি :নেত্রকোণার কেন্দুয়ায় ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬’-এর ওরিয়েন্টেশন ক্লাস ও এসএসসি-দাখিল পরীক্ষায় কৃতী ১১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়েছে।৪ সেপ্টেম্বর উপজেলা পাবলিক হলে এ ওরিয়েন্টেশন ক্লাস ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।,
নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপি।বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ-৮ আসনের সংসদ সদস্য লুৎফুল্লাহেল মাজেদ বাবু, অতিরিক্ত জেলা প্রশাসক মুন মুন জাহান লিজা, উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা চৌধুরী ,কেন্দুয়া থানার ওসি তরিকুল ইসলাম, জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ম, কিবরিয়াসহ অন্যরা।,
সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বাঙালী ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সায়মা শাহজাহান একাডেমির প্রধান শিক্ষক শহীদুল ইসলাম, সাবেরুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থী মাহাবুবা জান্নাত প্রিয়ন্তী, রওশন ইজদানী একাডেমির শিক্ষার্থী মুন ইউ সারোয়ার রূহান এবং সায়মা শাহজাহান একাডেমির শিক্ষার্থী আরিয়ান মুগ্ধ প্রমুখ।,
প্রধান অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বর্তমান বিশ্বে ইংরেজি ভাষায় দক্ষতা শুধু উচ্চশিক্ষার জন্য নয়, কর্মজীবন ও আন্তর্জাতিক পরিসরে নিজেকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ইংরেজি ভাষায় দক্ষ করে গড়ে তোলার উদ্যোগ নেয়া প্রয়োজন। তিনি বলেন, নেত্রকোণা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালীর ব্যক্তিগত উদ্যোগে তরুণ প্রজন্মকে ইংরেজি শিক্ষায় দক্ষ করে তুলতে যে উদ্যোগ নেয়া হয়েছে, তা অত্যন্ত প্রশংসনীয়। এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের শুধু ইংরেজিতে দক্ষ করে তুলবে না, তাদের আত্মবিশ্বাস, যোগাযোগ দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের প্রস্তুতিকেও আরও শক্তিশালী করবে।,
সভাপতির বক্তব্যে সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী বলেন, তরুণ প্রজন্মকে ইংরেজি ভাষায় দক্ষ করে তোলা, তাদের আত্মবিশ্বাস বৃদ্ধি এবং উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্য প্রস্তুত করাই ‘রফিক হিলালী ইংলিশ এক্সিলেন্স প্রোগ্রাম–২০২৬’-এর অন্যতম লক্ষ্য।,
অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় কৃতিত্ব অর্জনকারী ১১১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। এর মধ্যে স্কুল পর্যায়ের ১০৩ জন এবং মাদ্রাসা পর্যায়ের ৮ জন শিক্ষার্থী রয়েছে।অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদের ফুলের তোড়া ও সম্মাননা স্মারক দিয়ে বরণ করে নেয়া হয়। পরে কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ও উপহার তুলে দেয়া হয়।
Leave a Reply