শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

দূর্গাপুরে ২০০ পিস ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ আটক-২

রিপোর্টারের নাম:
  • আপডেট : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ১০৫ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার পুলিশ মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ওষুধের মোড়কে বহনকালে ২০০  পিস ‘টাপেন্টাডল’ ট্যাবলেটসহ ২ মাদক কারবারিকে ৮ সেপ্টেম্বর রোজ মঙ্গলবার আটক করেছে দূর্গাপুর থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আটককৃতরা হলেন- দুর্গাপুর উপজেলার পলাশকান্দি গ্রামের মো. রুকন মিয়ার ছেলে মাজাহারুল ইসলাম (২২) এবং একই উপজেলার নওয়াপাড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে মো. রাসেল ওরফে বাবু (২১)।

পৌর শহরের পুলিশ মোড় বাসস্ট্যান্ডের নিকটবর্তী একটি মাংস বিক্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে সন্দেহভাজন ২  যুবককে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে পুলিশ তাদের শরীর তল্লাশি করে। তল্লাশিকালে তাদের পকেট থেকে ২০০ ‘টাপেন্টাডল’ ট্যাবলেট উদ্ধার করা হয়। দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd