শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি নেত্রকোনায় উন্মুক্ত শরীর চর্চা কেন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কলমাকান্দায় ২টি নদীতে সেতু নির্মাণের পরিকল্পনা।। এলাকা পরিদর্শনে প্রকল্প পরিচালক

রাকিব মিয়া
  • আপডেট : রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫৯ পঠিত

রাকিব মিয়া, কলমাকান্দা প্রতিনিধি: নেত্রকোনার কলমাকান্দা উপজেলার মহাদেও ও গণেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তাবিত স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) মাসুম সারওয়ার। ১৩ সেপ্টেম্বর তিনি মহাদেও ও গণেশ্বরী নদীর উপর প্রস্তাবিত দুটি সেতুর সম্ভাব্য স্থান ও আশপাশের এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। এ সময় তিনি নদীর বর্তমান অবস্থা, বিদ্যমান যোগাযোগ ব্যবস্থা, সেতু নির্মাণের সম্ভাব্য স্থানসহ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রকল্প পরিচালক মাসুম সারওয়ার বলেন, মহাদেও ও গণেশ্বরী নদীর উপর প্রস্তাবিত সেতু নির্মাণের স্থান সরেজমিনে পরিদর্শন করা হয়েছে। সেতু দুটি নির্মাণ হলে সীমান্তবর্তী এলাকার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ার পাশাপাশি সীমান্ত সড়কের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পরিদর্শনে পাওয়া তথ্য ও বাস্তব পরিস্থিতি বিবেচনা করে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, কলমাকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল হক, রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান পাঠান বাবুল, বিশিষ্ট ব্যক্তিত্ব মজিবুর রহমান, উপজেলা প্রকৌশলী মো. মমিনুল ইসলাম,  উপজেলা ওলামা দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, রংছাতি ইউনিয়ন বিএনপির সভাপতি মো. রুকন পাঠান এবং লেংগুরা ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মোফাজ্জল হোসেন মিলন।

স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে মহাদেও ও গণেশ্বরী নদীর উপর সেতু নির্মাণের দাবি রয়েছে। সেতু দুটি নির্মাণ হলে উপজেলার বিভিন্ন এলাকার মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য ও স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডেও এর ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন তারা।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd