বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

পেশা নয় মানুষই বড়: রংপুরে ভ্যানচালক প্রধান অতিথি, বিশেষ অতিথি মুচি!

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬
  • ৯ পঠিত

 

 

 

বিশেষ প্রতিনিধি : প্রচলিত সামাজিক প্রথা ভেঙে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করলো রংপুরের যুবসমাজ। সাধারণ অনুষ্ঠানে রাজনৈতিক নেতা বা উচ্চপদস্থ কর্মকর্তারা অতিথি হলেও, রংপুর সদরে মাদক ও বাল্যবিবাহ বিরোধী এক কাবাডি টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে সম্মান জানানো হলো এক ভ্যানচালককে এবং বিশেষ অতিথি করা হলো এক মুচিকে।,

২২ অক্টোবর মানসিংহাপুর অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ‘ঘড়ি কিনুন’ এলাকার যুবদের উদ্যোগে এই ‘ডে-নাইট’ কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। ঝালমুড়ি বিক্রেতা আব্দুল মতিন সরকারের সভাপতিত্বে টুর্নামেন্টে প্রধান অতিথি ছিলেন ভ্যানচালক মো. সিদ্দিক আলী এবং বিশেষ অতিথি ছিলেন জুতা সেলাইয়ের কারিগর (মুচি) বুদারু রায়।,

এছাড়া অতিথির আসনে ছিলেন মসজিদের খাদেম, পরিচ্ছন্নতাকর্মী, হাট পাহারাদার ও দিনমজুর।আয়োজক মোরশেদুল ইসলাম ও সিরাজ মন্ডল জানান, মাদকের থাবা থেকে যুবসমাজকে রক্ষা করা এবং সমাজে ভেদাভেদ ভুলে প্রান্তিক মানুষদের সম্মান জানানোই তাদের মূল লক্ষ্য। তাদের বার্তা একটিই মানুষের আসল পরিচয় পেশায় নয়, মানুষ হিসেবেই তার মর্যাদা পাওয়া উচিত।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd