বিশেষ প্রতিনিধিঃ নেত্রকোনার সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং আসামিদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২২ অক্টোবর নেত্রকোনা প্রেসক্লাব সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।তৃনমূল সাংবাদিকদের সংগঠন রুরাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) নেত্রকোনা জেলা শাখা আয়োজিত এ মানববন্ধন এক ঘণ্টাব্যাপী চলে।,
এতে সংগঠনের জেলা সাধারন সম্পাদক একে এম এরশাদুল হক জনির সঞ্চালনায় বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম,জেলা প্রেসক্লাবের সহ সভাপতি জাহিদ হাসান, জেলা প্রেসক্লাবের সাবেক সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা হায়দার জাহান চৌধুরী,প্রেসক্লাবের সাবেক সম্পাদক শ্যামলেন্দু পাল, প্রেসক্লাবের সাবেক সম্পাদক এম মুখলেছুর রহমান খান, সংগঠনের জেলা সভাপতি সুজাদুল ইসলাম ফারাস।উল্লেখ্য, গত ১৫ অক্টোবর রাতে সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়।,
এ ঘটনায় এ পর্যন্ত দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।এদিকে, আলিফ হত্যার ঘটনায় তার স্ত্রী আনন্দিতা সাংমা দুর্গাপুর থানায় আটজন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। মানববন্ধনে বক্তারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান।
Leave a Reply