শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
মোহনগঞ্জের পাইলট  স্কুলের  এডহক কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম ভিপি পূর্বধলায় রুক্কু মিয়াকে হত্যা চেষ্টার আসামীদের গ্রেফতারের দাবীতে মানবন্ধন ও বিক্ষোভ মিছিল আবশ্যক নেত্রকোনার  দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক -২ কেন্দুয়ায় ফাইভ ব্রাদার্স সোশাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্প্লেক্স কর্মকর্তা ডা. মোমেনুল এর অকাল মৃত্যু নেত্রকোণায় মেরিট কেয়ার অর্গানাইজেশনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের ১২ জন ডাক্তারকে কৈফিয়ত তলব বারহাট্টায় ৪৫টি ভারতীয় টায়ার জব্দ, গ্রেফতার ১ মোহনগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর বন্ধ ॥ ৭ ডাক্তারকে শোকজ

খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় এক লক্ষ টাকা জরিমানা 

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ১৭৮ পঠিত

 

মোঃ হাবিবুল্লাহ. খালিয়াজুরী প্রতিনিধি।  নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুড়িতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় দুইজনকে  এক লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, খালিয়াজুড়ি উপজেলার গাজীপুর ইউনিয়নের আন্ধার গ্রামের উত্তর – পূর্ব পাশের ধেনু নদীতে ড্রেজার দিয়ে ১৬ জুলাই  অবৈধভাবে বালু উত্তোলনের সময় গোপন সূত্রের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান,  খালিয়াজুড়ি থানার এস আই মোঃ আব্দুল করিম ও তার পুলিশ বাহিনীর সদস্য নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়। ,

এ সময়  কিশোরগঞ্জ জেলার নিখলী উপজেলার দৌলতপুর গ্রামের মোঃ সুরুজ আলীর ছেলে আবুল কাসেম (৪২) ও একই জেলার মিঠাইমন উপজেলার পুরান বগাদিয়া গ্রামের মোঃ আবুল কালামের ছেলে মোঃ মাফিজুল মিয়া (২৪) দুইজন ব্যাক্তিকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় হাতে নাতে আটক করা হয়। ,

পরে আটককৃত দুইজনকে বালুমহাল ও মাটিব্যবস্থাপনা আইনে পৃথকভাবে দুইটি মামলায়  পঞ্চাশ হাজার টাকা করে  মোট ১০০০০০/- এক লক্ষ টাকা জরিমানা করা হয় । অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এ  বিষয়ে খালিয়াজুড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নাসির উদ্দীন  বলেন,  ১৭ জুলাই  এক লক্ষ টাকা  জরিমানার অর্থ পরিশোধ করায় তাদেরকে ছেড়ে দেয়া হয়েছে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd