শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
নেত্রকোণায় স্ত্রীর মামলায় ইউপি সচিব কারাগারে হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন নেত্রকোনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের  মতবিনিময় সভা নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মিন্টুর  মাতৃ বিয়োগ নেত্রকোনায় ৪৪ পিস ট্যাবলেটসহ   আটক-২।। মাদকবিরোধী অভিযানের দাবি এলাকাবাসীর পিএসসির নতুন সদস্য হলেন  পূর্বধলার  মেয়ে  শামীমা সুলতানা কেন্দুয়ায় প্রেমের ফাঁদে ফেলে তরুনীকে গণধর্ষণের অভিযোগে আটক ৩ চল্লিশা-বাংলা বাইপাস সড়কের  কুনিয়ায়  নতুন বাজার  স্থাপিত কেন্দুয়ায় মাদক বিরোধী মোবাইল কোর্টে ২ জনের সাজা   পেশা নয় মানুষই বড়: রংপুরে ভ্যানচালক প্রধান অতিথি, বিশেষ অতিথি মুচি!

হাওরের প্রাণ শামুক-ঝিনুক নিধন বন্ধের দাবিতে মদনে মানবন্ধন

রিপোর্টারের নাম:
  • আপডেট : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ পঠিত

 

 

বিশেষ প্রতিনিধি : হাওরাঞ্চলের প্রাণ শামুক ঝিনুক  রক্ষা, জলজ প্রাণবৈচিত্র্য ,জলজ প্রতিবেশ সুরক্ষায় শামুক এবং ঝিনুকের অবদান অপরিসীম। কিন্তু নেত্রকোনা অঞ্চলে হাওর এলাকায়  লাভের আশায়  একশ্রেণীর মানুষ অবাধে এসব জলজ প্রাণসম্পদ নিধন করে চলেছে। হুমকির মুখে পড়ছে হাওরের প্রাকৃতিক ভারসাম্য। এই উদ্বেগকে সামনে রেখে হাওরের বাস্তুতন্ত্র রক্ষা ও জীববৈচিত্র্য সুরক্ষার দাবিতে মদন উপজেলা সদরে  মানববন্ধন  কর্মসূচির আয়োজন করা হয়।,

মদন গ্রিন কোয়ালিশন কমিটি,উচিতপুর স্বেচ্ছাসেবী যুব সংগঠন,ভলান্টিয়ারস ফর বাংলাদেশ যৌথ উদ্যোগে এবং বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান ‘বারসিক’ এর সহযোগিতায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।প্রধান অতিথি মদন গ্রিন কোয়ালিশন কমিটির সহসভাপতি শিক্ষক নূরে আলম সিদ্দিকী বলেন, হাওরের জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে শামুক ও ঝিনুক প্রাকৃতিকভাবে ছাকনি  হিসেবে কাজ করে জলজ পরিবেশ পরিষ্কার রাখে এবং অসংখ্য জলজ প্রাণীর খাদ্য ও আশ্রয়ের জোগান দিয়ে থাকে। কিন্তু  দুঃখজনকভাবে জগন্নাথপুর হাওর,জালিয়ার হাওর, ডিঙ্গাপোতা হাওর, গণেশের হাওর, বন্দের হাওর ও মহিষের হাওরসহ বিভিন্ন বিলে অসাধু লোক সারারাত ধরে নৌকা ভর্তি করে অবাধে শামুক-ঝিনুক সংগ্রহ করছে।,

পরবর্তীতে এসব শামুক-ঝিনুক বাণিজ্যিক হাঁস চাষীদের কাছে বিক্রি করা হচ্ছে। এতে হাওরের ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।”গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি সহকারী প্রভাষক ঈমাম হোসেন মেহেদী বলেন,“জলজ প্রাণের উপর এভাবে নিধন চলতে থাকলে হাওর থেকে অনেক জলজপ্রাণ চিরতরে হারিয়ে যাবে। এর বিরুদ্ধে অবিলম্বে মোবাইল কোর্ট  পরিচালনা করে এই অবৈধ নিধন বন্ধ করা জরুরি। মানবন্ধন  কর্মসূচিতে উপস্থিত ছিলেন মদন  গ্রিন কোয়ালিশন কমিটির সভাপতি ঈমাম হোসেন মেহেদী, সহসভাপতি শিক্ষক নূরে আলম সিদ্দিকী, শিক্ষক বিপুল রায় সাংবাদিক পরিতোষ সরকার, বারসিকের আঞ্চলিক সমন্বয়কারী মো. অহিদুর রহমান, যুব সমাজের প্রতিনিধি কামরুজ্জামান বাবু,এনসিপির সদস্যসচিব রবিউল ইসলামসহ স্থানীয় জনপ্রতিনিধি, হাওরের জেলে,কৃষক,যুব ও শিক্ষার্থীরা।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd