
মোহনগঞ্জ প্রতিনিধিঃ “আমি কন্যা শিশু স্বপ্নগড়ি,সাহসে লড়ি, দেশের কল্যাণে কাজ করি” এই প্রতিপাদ্য নিয়ে নেত্রকোনার মোহনগঞ্জে জাতীয় কন্যা শিশু দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে
মোহনগঞ্জ উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর আয়োজনে ৮ অক্টোবর উপজেলা পরিষদ অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন। সঞ্চালন করেন যুব উন্নয়ন কর্মকর্তা আবুল বাশার ভুঁইয়া। বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন ,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান মৃধা, পল্লী উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লা আল মামুন, এস আই কামাল আহমেদ, পল্লী জীবিকা প্রকল্পের ব্যবস্থাপক কমলিকা দেব , মোহনগঞ্জের সিনিয়র সাংবাদিক এস এম সারোয়ার খোকন ও কামরুল ইসলাম রতন প্রমুখ।
Leave a Reply