বিশেষ প্রতিনিধিঃ হাওর অঞ্চলে মৎস্য ও প্রাণিসম্পদ রক্ষার্থে কৃষি খাতে বালাইনাশকের ব্যবহার নিয়ন্ত্রণ সীমিতকরণে পরবর্তী করণীয় নির্ধারণের লক্ষ্যে গঠিত জেলা কমিটির প্রস্তুতিমূলক সভা নেত্রকোণা জেলা প্রশাসন ও জেলা মৎস্য অফিস এর উদ্যোগে ২৬ ফেব্রুয়ারী রোজ বৃহস্পতিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।,
নেত্রকোণা জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান এর সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন জেলা মৎস্য কর্মকর্তা হারুন অর রশিদ, পরিবেশ অধিদপ্তর এর উপ-পরিচালক আব্দুল্লাহ আল মতিন ,বারসিকের আঞ্চলিক সমন্বয়ক ওয়াহিদুর রহমান প্রমুখ। সভায় এ বিষয়ে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
Leave a Reply