চট্টগ্রামের উদ্দেশ্যে কেন্দুয়া থেকে ছেড়ে যাওয়া কিশোরগঞ্জ বড়পুল নারিন্দা এলাকায় বৃহস্পতিবার রাতের মর্মান্তিক বাস দুর্ঘটনায় আহত কেন্দুয়ার সাথী আক্তার (২০) নামে একজনের মৃত্যু হয়েছে। সাথী আক্তার কেন্দুয়া পৌরসভার আইথর মহল্লার সাবেক কাউন্সিলর পারুল আক্তার ও বাবুল মিয়ার কন্যা।
তিনি কেন্দুয়া থেকে চট্টগ্রামের নারিকেলতলা যাচ্ছিলেন। জানা যায়,বৃহস্পতিবার রাত পৌণে ৯ টায় মদনকেন্দুয়া হয়ে চট্টগ্রামগামী মিনহাজ এন্টারপ্রাইজ বাসটির সাথে ঢাকা থেকে ছেড়ে আসা কিশোরগঞ্জগামী ওয়াসিম পরিবহনের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।,
এতে উভয় গাড়ীর ব্যাপক ক্ষয়ক্ষতিসহ প্রায় ২০/২৫ জন যাত্রী মারাত্নক আহত হন। আহতদের মধ্যে শুক্রবার সকালে চিকিৎসাধীন অবস্থায় কেন্দুয়ার সাথী আক্তার মৃত্যু বরণ করেন।
Leave a Reply