রবিবার, ১৪ জুন ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন

কেন্দুয়ায় লোকজ সাহিত্য আসর উদ্বোধন করলেন এমপি হিলালী

রিপোর্টারের নাম:
  • আপডেট : শনিবার, ১৩ জুন, ২০২৬
  • ১৭ পঠিত

কেন্দুয়া প্রতিনিধি: নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাব কর্তৃক প্রতিষ্ঠিত ‘লোকজ সাহিত্য আসর’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী।  ১২জুন কেন্দুয়া প্রেসক্লাব অডিটরিয়ামে এ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

কেন্দুয়া প্রেসক্লাব সভাপতি ও লোকজ সাহিত্য আসরের আহ্বায়ক সেকুল ইসলাম খান এর সভাপতিত্বে এবং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি আব্দুল হাই সেলিম ও মিডিয়া ক্লাবের সভাপতি কবি সমরেন্দ্র বিশ্বশর্মার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাতুল ইসলাম, মূখ্য আলোচক ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নাইমুল ইসলাম চৌধুরী,কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ, বরেণ্য লোকশিল্পী আব্দুল কদ্দুস বয়াতী,লেখক, গবেষক ও পালা-নাট্যকার রাখাল বিশ্বাস,নেত্রকোনা জেলা সাহিত্য সমাজের সাধারণ সম্পাদক কবি তানভীর জাহান চৌধুরী, নান্দাইল প্রেসক্লাব সভাপতি এনামুল হক বাবুল,কন্ঠশিল্পী দিলবাহার খান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি হাবীবুর রহমান মোসলেম,কেন্দুয়া পৌর বিএনপি সভাপতি খোকন আহমেদ।

অন্যান্যদের মাঝে কথা বলেন,সঙ্গীত ও নাট্যশিল্পী জহুরুল আলম ভূঁইয়া স্বপন, আবুল হাসেম বয়াতী,বীর মুক্তিযোদ্ধা নূরুল হক ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে কবি,শিল্পী,লেখক,বাদকসহ সমাজিক সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে প্রেসক্লাব অডিটরিয়াম মুখরিত ছিল। সবশেষে শিল্পীরা সমবেত সঙ্গীত পরিবেশন করেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd