রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নেত্রকোনায় বর্ণাঢ্য আয়োজনে স্কাউট সমাবেশের ক্যাম্পফায়ার ও সমাপনী অনুষ্টিত দুর্গাপুরে সাংবাদিক হত্যায় প্রত্যক্ষদর্শী দোকানদারের বক্তব্য কলমাকান্দায় গ্রামীণ নারী সম্মাননা পেলেন ১০ নারী নেত্রকোনায়  বিএনএসবি চক্ষু হসপিটালের উদ্যোগে মতবিনিমিয়  সভা কলমাকান্দায় চেয়ারম্যানের স্বাক্ষর জাল করে সচিবের টাকা আত্মসাতের অভিযোগ  নেত্রকোনায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশসন দিবস পালিত মদনে বিনামূল্যে চক্ষু সেবা সেনা সদস্য হত্যার প্রতিবাদে ধর্মপাশায় মানববন্ধন নেত্রকোনায় রেড ক্রিসেন্টের সাধারন সভা অনুষ্টিত ত্রিশালে আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের দাবিতে  প্রধানমন্ত্রীর কাছে নেত্রকোনায় স্মারকলিপি

খালিয়াজুরী পাইলট স্কুল আকষ্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : সোমবার, ১৭ আগস্ট, ২০২৬
  • ২৪৩ পঠিত

মোহাম্মদ হাবিবুল্লাহ, খালিয়াজুরী প্রতিনিধি: নেত্রকোনা জেলার হাওর অঞ্চল খালিয়াজুরীতে ১৩ টি উচ্চ বিদ্যালয়ের মধ্যে খালিয়াজুরী সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি -২০২৬ এর মোট পরীক্ষার্থী ১৯৮ জন, এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৬৬ জন। মোট ফলাফল ৩৩.৩৩% হওয়ার কারণে, হতাশায় শিক্ষক, শিক্ষা অফিস ও উপজেলা প্রশাসন। খালিয়াজুরী উপজেলা নির্বাহী অফিসার অলিদুজ্জামান ১৭ আগষ্ট আকস্মিকভাবে উক্ত বিদ্যালয় পরিদর্শন করেন।

 

উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, ফলাফল বিপর্যয়ের কারণে আমরা দুঃখিত।  আমাদের বিদ্যালয়ে পরীক্ষার কেন্দ্র থাকার কারণে, পাশাপাশি আরও তিনটি বিদ্যালয়ের শিক্ষার্থী আমাদের বিদ্যালয় হতে পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। তাছাড়া নির্বাচনী পরীক্ষায় যারা পাস করেনি, তাদেরকেও অভিভাবকদের অনুরোধে পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ দিতে হয়েছে বিধায় পাসের হার কমেছে। আমরা অচিরেই অভিভাবক ও শিক্ষার্থীদের নিয়ে শিক্ষার হার ও মান বৃদ্ধির লক্ষে সমাবেশ করব। আশা করি আগামী এসএসসি পরীক্ষায় আমাদের ফলাফল সন্তোষজনক হবে।

 

উপজেলা নির্বাহী অফিসার জানান,  পরিদর্শনকালীন সময়ে তিনি শিক্ষক/ কর্মচারীদের উপস্থিতি সন্তোষজনক বলে মনে করেন। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি খুবই নগন্য এবং  দুঃখ জনক বলে তিনি হতাশা প্রকাশ করেন।

 

তিনি আরো জানান শিক্ষার্থীদের ফলাফল বিপর্যয়ের কারণে শিক্ষক কর্মচারীদের কোন উদ্বেগ, বা আবেগ নেই। কারণ ফলাফল প্রকাশ হওয়ার এক সপ্তাহ হলেও তারা এখন পর্যন্ত শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কোন মতবিনিময় সভা করেনি। তাছাড়া অন্যান্য শ্রেণীতে শিক্ষার্থীদের উপস্থিতির কম থাকার বিষয়েও তারা কোন ব্যবস্থা গ্রহণ করেনি ।

 

তিনি আরো জানান,লেখা পড়ার মান বৃদ্ধি এবং শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধির লক্ষ্যে, আমি প্রধান শিক্ষকসহ সকল শিক্ষক কর্মচারীদেরকে অচিরেই শিক্ষার্থীদের অভিভাবকগণ নিয়ে একটি অভিভাবক  সমাবেশ করার জন্য নির্দেশ প্রদান করেছি।

 

পরিদর্শনের বিষয়ে তিনি আরো বলেন, পরবর্তী সময় আমি তাদেরকে, আজকের  পরিদর্শনের একটি প্রতিবেদন রিপোর্ট লিখিত ভাবে প্রদান করব। এ সময় অত্র বিদ্যালয় প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক,কর্মচারী সহ ছাত্র-ছাত্রীগণ উপস্থিত ছিলেন।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd