মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০২:২২ অপরাহ্ন
শিরোনাম :
অতিথি প্রশিক্ষক সম্পৃক্তকরণ বিজ্ঞপ্তি, নেত্রকোণা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ নিয়োগ বিজ্ঞপ্তি নেত্রকোণায় অবসর প্রাপ্ত সেনা কল্যান সমিতির উদ্যোগে কম্বল বিতরণ খালিয়াজুরীতে তীব্র শীতেও ধান রোপনে ব্যস্ত কৃষকেরা দূর্গাপুরের সীমান্ত এলাকা থে‌কে ৯ বোতল ভারতীয় মদ জব্দ পূর্বধলায় প্রচণ্ড শীতে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা।। দুশ্চিন্তায় কৃষক নেত্রকোণায় তথ্য অফিসের উদ্যোগে গণভোট ও  সংসদ নির্বাচন উপলক্ষ্যে উন্মুক্ত বৈঠক নেত্রকোণায় বিএফআরআই উদ্ভাবিত প্রযুক্তি পরিচিতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় ৩ ভাইসহ নিহত-৪ আটপাড়া  বানিয়াজান সঃ চৌধুরী তালুকদার পাইলট স্কুলের নবীণ বরণ অনুষ্ঠিত

পূর্বধলায় কলেজ শিক্ষকের জমি দখল ,গাছ কর্তন ও ধান কাটার অভিযোগ

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ৭ জুলাই, ২০২৫
  • ২৫৪ পঠিত

পূর্বধলা প্রতিনিধি: নেত্রকোনার পূর্বধলায় এক কলেজ শিক্ষকের জমি দখলের উদ্দেশ্যে গাছ কর্তন,পুকুরের মাছ নেয়া,ধান কাটা,ঘর উঠানো ও জবর দখলের অভিযোগ পাওয়া গছে।  উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় শিক্ষক আনিছুর রহমান খান বাদী হয়ে নজরুল ইসলাম খানসহ সাতজনের বিরুদ্ধে থানায় ও আদালতে অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার আগিয়া ইউনিয়নের সাত্যাটি গ্রামের সিদ্দিকুর রহমান খান এর ছেলে নেত্রকোনা হেনা ইসলাম খান কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক, আনিছুর রহমান খান (৩৮) । তার পৈতৃক ও স্ব দখলকৃত জমির একটি অংশ বহুদিন ধরে দখলের উদ্দেশ্যে একই গ্রামের প্রতিবেশী আপ্তাব উদ্দিন খানের ছেলে নজরুল ইসলাম বাবুলের নেতৃত্বে ৭-৮ জন  লোক এসে ওই শিক্ষকের ধান জোর করে  কেটে নেয়, গাছ  কেটে ফেলে, বাড়িতে ঘর উঠানো, জায়গায় খুটি দেয়া নানাভাবে জমি দখলের পায়তারা করে আসছে।

এ সময় বাধা দিলে শিক্ষক ও তার পরিবারকে ভয়ভীতি দেখিয়ে উঠিয়ে দেওয়া হয় এবং মেরে ফেলার হুমকি দেয়। ক্ষতিগ্রস্ত শিক্ষক বলেন, “দাদা ও পিতার পাওয়া সাব কাওলা জমি ভোগদখল করে আসছি। তারা জোরপূর্বক জমি দখল করবে বলে ভয় দেখায়।” শিক্ষক বলেন, পরিবার পরিজন নিয়ে তারা আতঙ্কে রয়েছেন। এই শিক্ষক পরিবারটি ন্যায়বিচারের জন্য বিভিন্ন প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে। এ বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, তিনি কারও জমি জোরপূর্বক দখল করেননি। তার পৈতৃক জমিতে ঘর তোলা হয়েছে, আমাদের পুকুরে মাছ ধরেছি,আমাদের জমির ধান কেটেছি। তার দাবি, শিক্ষক আনিছুর রহমান তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অভিযোগ তুলছেন।

এ বিষয়ে পূর্বধলা থানার অফিসার ইনচার্জ নূরুল আলম বলেন, “সাত্যাটি গ্রামের জমির বিরোধে সংঘর্ষের আশঙ্কায় শিক্ষকের অভিযোগ পেয়েছি। এ বিষয়ে একটি মামলা দায়ের করেছে। আসামিরা বর্তমানে জামিনে রয়েছে। স্থানীয়ভাবে নিষ্পত্তির জন্য উভয় পক্ষের সাথে কথা হয়েছে। এখানে আইন শৃংখলার অবনতি হলে সেটা দেখবো।

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় পূর্বকন্ঠ আইটি