বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঈদে অতিরিক্ত ভাড়া নিয়ে কেন্দুয়ায় এমপি হিলালী’র চালকদের প্রতি কড়া বার্তা নেত্রকোনায় স্বেচ্ছাসেবী সংগঠন টিম রনি প্রতিদিন হতদরিদ্রদের ইফতারী বিলাচ্ছেন নেত্রকোণায়  সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার ও দোয়া মাহফিল পূর্বধলায় ৫ কোটি টাকার সড়কে বেড়া দিয়ে নির্মাণে বাধা ।। ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ কেন্দুয়ায় মাদ্রাসা সুপার বাদরুলকে রাজকীয় বিদায় সংবর্ধনা নেত্রকোণার সাংবাদিক আকাশের পিতা রব্বানী’র ইন্তেকাল বারহাট্টায় নব নির্বাচিত এমপির মতবিনিময় খালিয়াজুড়ির উড়াল সেতুর যাচাই প্রকল্প অনুমোদিত নেত্রকোণার মিডিয়া ব্যক্তিত্ব মুখলেছুর রহমানের পিতা-মাতার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার নেত্রকোণায় বালাইনাশকের ব্যবহার বিষয়ক কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত
রমজান ১৪৪৭
লোড হচ্ছে...
সাহরি (শেষ সময়)
--:--
ইফতার (শুরু)
--:--
পরবর্তী ইফতার
০০:০০:০০
সৌজন্যে : Shahin.bd

পূর্বধলায় বিপুল পরিমাণ ভারতীয় রুপীসহ আটক ১

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ৪১৭ পঠিত

পূর্বধলা প্রতিনিধি:নেত্রকোনার পূর্বধলায় বিপুল পরিমান ভারতীয় রুপীসহ আবুল হাসেম (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সোমবার বিকেলে এক প্রেস কনফারেন্সে এ তথ্য জানিয়েছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলাম।

আটককৃত ব্যক্তি নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কান্দাপাড়া গ্রামের মৃত শামছুল মুন্সি ছেলে। ওসি জানান গোপন সংবাদের ভিত্তিতে গত রবিবার ২৫ ডিসেম্বর বিকেলে উপজেলার শ্যামগঞ্জ বিরিশিরি সড়কের জালশুকা নামক স্থানে ৯হাজার ৮শ ৮০টি ভারতীর ৫শ’ রুপী নোটসহ ওই ব্যক্তিকে আটক করা হয়।

যার পরিমাণ বাংলাদেশী টাকায় ৬৩ লক্ষ ২৩হাজার ২শত টাকা। ওসি আরও জানান, ওই ব্যক্তি দীর্ঘদিন যাবত চোরাকারবারি হিসেবে এ ব্যবসা করে আসছিল। এর আগেও সে র‌্যাবের হাতে আটক হয়েছিল। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে আসামীকে নেত্রকোনা আদালতে প্রেরণ করে।

 

শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd