বুধবার, ২৭ মে ২০২৬, ০৮:০৩ পূর্বাহ্ন

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, নেত্রকোনা শাখার উদ্যোগে  মতবিনিময় সভা

রিপোর্টারের নাম:
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৬৭৪ পঠিত

বিশেষ প্রতিনিধিঃ তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, নেত্রকোনা শাখার উদ্যোগে ১৭ অক্টোবর নেত্রকোণা জেলা প্রেসক্লাব হলরুমে এক মতবিনিময় সভা অনুষ্টিত  হয়েছে।

উক্ত অনুষ্ঠানে তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, নেত্রকোনা শাখার শাখা প্রধান মাওলানা মো.সাখাওয়াত হোসাইনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান মুহতারাম ড.আব্দুল্লাহ আল মামুন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী,নেত্রকোনা জেলার মুহতারাম আমীর, বিশিষ্ট শিক্ষাবিদ হযরত মাওলানা ছাদেক আহমাদ হারিছ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোনার বিখ্যাত দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান এন আকন্দ কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল ও নেত্রকোনা কেন্দ্রীয় জামে মসজিদের  খতিব মাওলানা আব্দুল মতিন, মালনী দারুল মা’রিফ মাদ্রাসার মোহতামিম মাওলানা আনিসুর রহমান।

আরো উপস্থিত ছিলেন  ডাক্তার আবুল হোসেন তালুকদার, সিনিয়র আইনজীবী মুজিবুর রহমান, মাস্টার রফিকুল ইসলাম, মাওলানা কামাল উদ্দিন, জেলা জামায়াতে ইসলামীর  প্রচার ও মিডিয়া সম্পাদক জহিরুল ইসলাম, তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, ময়মনসিংহ শাখার প্রিন্সিপাল হাফেয তাসনীম আলম, শাখা দায়িত্বশীল মাওলানা মাহমুদুল হাসান, মাওলানা ইব্রাহিম খলিল, দারুল হাফিজ মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা হাফিজুর রহমান শামীম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা নজরুল ইসলাম ও জেলার বর্তমান সেক্রেটারি আল ইমরান, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সাইফুল ইসলামসহ নেত্রকোনার আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, নেত্রকোনা সদর হাসপাতালের পাশে জয়নগর বলাই নগুয়া নামক স্থানে প্রতিষ্ঠিত তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, নেত্রকোনা শাখায় ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd