শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৪৪ অপরাহ্ন

র্দূগাপুরে  পিকনিক বাস উল্টে নিহত ১ আহত ৩০

রিপোর্টারের নাম:
  • আপডেট : বুধবার, ৮ মার্চ, ২০২৩
  • ৪০১ পঠিত

নেত্রকোনার দুর্গাপুরে একটি পিকনিকের বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় অন্তত ৩০ জন মাদ্রাসা ছাত্র আহত হয়েছেন। বুধবার বেলা সাড়ে ১১ টায় দূর্গাপুর-শ্যামগঞ্জ মহাসড়কের লক্ষ্মীপুরে এই দুর্ঘটনা ঘটে। ,

নিহত মাদ্রাসার ছাত্র হিমেল (১২) বলে নিশ্চিত করেছেন পুলিশ। স্থানীয় ও বাসযাত্রীদের বরাত দিয়ে পুলিশ জানান, ময়মনসিংহের মুক্তাগাছা নন্দীবাড়ির দারুল উলুম আল ইসলামিয়া হাফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থী সহ ৭৩ জন যাত্রী নিয়ে একটি বাস সকালে দূর্গাপুরের বিরিশিরির উদ্দেশ্যে রওনা দেন। এদের মধ্যে বেশিরভাগই শিশু। ,

উপজেলার লক্ষীপুর নামক স্থানে পৌছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ধানক্ষেত উল্টে যায়। এসময় দুমড়ে মুছে যাওয়া বাসটি থেকে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে লক্ষ্মীপুর মাদ্রাসায় প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এদের মধ্যে গুরুতর আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। এদের মধ্যে ঘটনাস্থলে মৃত্যু হয় হিমেলের। দূর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শিবিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে গিয়ে পুলিশ ও  ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার কাজ পরিচালনা করছেন।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd