শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন

খালিয়াজুরীতে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মো: হাবিবুল্লাহ
  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫
  • ৪২৭ পঠিত

খালিয়াজুরী প্রতিনিধিঃ নেত্রকোনা জেলার খালিয়াজুরী উপজেলা ছাত্রদলের উদ্দোগে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষ্যে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়  । দীর্ঘ প্রায় ১৭  বছর পর খালিয়াজুরীতে নানা আয়োজনের মধ্যদিয়ে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।   এ উপলক্ষে বুধবার  বেলা ১২টার দিকে উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভযাত্রা উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে  আলোচনা সভায় মিলিত হয়।

এর পর দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়, এর পর চাকুয়া ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আরাফাত রহমান আকাশের মাধ্যমে খালিয়াজুরী উপজেলা হাসপাতালে রক্তদান কর্মসূচি উদ্বোধন করা হয়। উপজেলা ছাত্রদল এসব কর্মসূচির আয়োজন করে।উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক পলিনের সভাপতিত্বে ও  ছাত্রদলের সদস্য সচিব ইয়াসির আরাফাত হৃদয়ের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান  অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইদ্রিস আলী মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ন আহবায়ক  মাহবুবুর রহমান কেষ্টু, তরিকুজ্জামান তরু,  নাজমুল হক তালুকদার আরিফ,  আসিফুজ্জামান চৌধুরী উজ্জ্বল, মাসুদ রানা,  আক্তার হোসেন তালুকদার , এরশাদুল আলম  শাহীন , কায়সার কামাল সেকুল,আঃ মান্নান চৌঃ  যুবদলের আহ্বায়ক এনামুল হক ছোটন, সদস্য সচিব রাজিব হোসেন পলাশ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফাহিম হোসেন সুমন ,কৃষক দলনেতা দেলোয়ার জাহান জনটু,পাণ্ডব সরকার ।  উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ খালিয়াজুরী প্রেস ক্লাবের আহ্বায়ক মোঃ হাবিবুল্লাহ  ও  সাংবাদিকবৃন্দ  প্রমুখ।

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd