শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

দুর্গাপুরে মাদক বিরোধী মানববন্ধন ।। বৃক্ষরোপণ কর্মসূচি

রিপোর্টারের নাম:
  • আপডেট : শুক্রবার, ১১ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৯ পঠিত

 

 

শাহিন মিয়া, দূর্গাপুর প্রতিনিধিঃ নেত্রকোনার দুর্গাপুরে উপজেলা যুবদলের উদ্যোগে কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। (১০ সেপ্টেম্বর  ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।,

এতে উপজেলা যুবদলের সদস্য সচিব ইউসুফ খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সারোয়ার মাহমুদ কাইয়ুম, যুগ্ম-আহ্বায়ক হান্নান শাহ এবং কাকৈরগড়া ইউনিয়ন যুবদলের আহ্বায়ক পিন্টু সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন। ,

এছাড়া ঝানজাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ বজলুল কাদের ও সহকারী শিক্ষক মির্জা ইকবাল হোসেন বেগ, ঝাঞ্জাইলল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াকুব আলী নোওয়াব, স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মী এবং এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ কর্মসূচিতে অংশ নেন।মানববন্ধনে বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী অংশগ্রহণ করে মাদকের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়।,

এ সময় মাদকের ভয়াবহতা তুলে ধরে তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়। মানববন্ধন শেষে বিদ্যালয়ের মাঠ ও প্রাঙ্গণে শিক্ষার্থীদের হাতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং পরিবেশ সুরক্ষায় শিক্ষার্থী ও সাধারণ মানুষকে সম্পৃক্ত করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

ব্যাকগ্রাউন্ড
বর্ডার
শিরোনাম
ফন্ট: 55px
Version 4.7 | Developed by Shahin
×

📜 প্লাগইন ব্যবহার বিধি

  • 'ফটো কার্ড তৈরি করুন' বাটনে ক্লিক করুন।
  • আপনার পছন্দমতো শিরোনাম ও রঙ পরিবর্তন করুন।
  • জেনারেট হতে ৫-১০ সেকেন্ড সময় দিন।
  • জরুরী প্রয়োজনে: ০১৭১১৭৯৬৮৩৯
শেয়ার করুন:
এ জাতীয় আরও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এক ক্লিকে বিভাগের খবর

© All rights reserved © 2021 dainikjananetra
কারিগরি সহযোগিতায় Shahin.bd