
বিশেষ প্রতিনিধিঃ প্রবাসী খুলনাবাসীর স্বার্থ সুরক্ষায় “বৃহত্তর খুলনা এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র” গঠন করা হয়েছে।“একটাই শক্তি, সম্প্রীতিতেই সফলতা” এই স্লোগান কে সামনে রেখে বৃহত্তর প্রবাসী খুলনা বাসীর স্বার্থ সুরক্ষায় ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেসে বৃহত্তর খুলনাবাসীর উদ্যোগে গঠন করা হয়েছে “বৃহত্তর খুলনা এসোসিয়েশন অব ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র “।
নব ঘোষিত ৪১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে সংগঠনের সভাপতি নির্বাচিত হয়েছেন ফারুক হাওলাদার এবং সাধারন সম্পাদক মোঃ আরিফুজ্জামান আরিফ, দপ্তর সম্পাদক পার্থ প্রতিম হালদার, সাংগঠনিক সম্পাদক মোঃ ওমর ফারুক মাসুম, অর্থ সম্পাদক গাজী ফয়সাল আহমেদ জুবায়ের।
৩০শে আগস্ট লস এঞ্জেলসের অর্কিড রেস্টুরেন্টে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এই কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতিত্ব করেন নজরুল ইসলাম চৌধুরী কাঞ্চন এবং তা পরিচালনা করেন শামসুজ্জোহা বাবলু। একই সভায় সংগঠনের উদ্যোগে আসন্ন বার্ষিক পিকনিকের তারিখ ও স্থান নির্ধারণ করা হয়। এ কমিটির উদ্যোগে ২০ সেপ্টেম্বর বার্ষিক পিকনিক অনুষ্টিত হবে।
Leave a Reply